খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

সাউথ আফ্রিকায় ব্যবসায়িক দ্বন্দ্বে বাংলাদেশী খুন

খবর প্রতিবেদন |
০৫:১৫ পি.এম | ১৩ এপ্রিল ২০২৬

 

সাউথ আফ্রিকায় ব্যবসায়িক দ্বন্দ্বে বাংলাদেশী কর্মচারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মোহাম্মদ সোহান হোসেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকর থানার কাশীপুর এলাকায়। আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জোহানসবার্গের পামরিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কমিউনিটি সূত্রে জানা যায়, সোহান বাংলাদেশী মালিকানাধীন মুদি দোকানটিতে চাকরি করতেন। ওই দোকান নিয়ে পার্শ্ববর্তী সোমালিয়ান ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে কয়েক মাস আগে দোকানের তখনকার মালিককে লক্ষ্য করে গুলি করেছিল সন্ত্রাসীরা।

সে ঘটনা গোপন করে তিনি আরেক বাংলাদেশীর কাছে দোকান বিক্রি করে দেন। পরে নতুন মালিকের কর্মচারী হয়ে দোকানে কাজ করছিল সোহান। শুক্রবার তাকে কাছ থেকে আট রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কমিউনিটি সংগঠনগুলোর সহযোগিতায় সোহানের মরদেহ স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) বিকালে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার সোহানের মরদেহ তার পরিবারের কাছে পৌঁছাবে বলে জানা গেছে। নিহত সোহান দুই মাস আগে সাউথ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ