খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |
০৫:২১ পি.এম | ১৩ এপ্রিল ২০২৬

 

চুয়াডাঙ্গার জীবননগরে তেলপাম্পে বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সিফাত হোসেন নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা করা হয়।

এছাড়া একই অপরাধে ৪ জনকে ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত সিফাত হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের ইয়াসিন আলী, হরিয়ান নগরের মোশারফ হোসেন ও বাঁকা গ্রামের শাহিন উদ্দিন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তেল পাম্পে ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভঙ্গকরে জ্বালানি তেল সংগ্রহে চাপ সৃষ্টি করেন সিফাত। আইন প্রয়োগের বিষয়ে তাকে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে ভীতির সৃষ্টি করেন। ওই অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ