খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাগেরহাট প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


প্রথম দিনে কামিল মাদ্রাসা বাগেরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। 
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদসহ খেলোয়াড়, আম্পায়ার, কোচ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রথম দিনের খেলায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়কে ১২৬ রানে হারিয়ে বাগেরহাট কামিল মাদ্রাসা জয় লাভ করে। 
খেলায় প্রথমে ব্যাট করে বাগেরহাট কামিল মাদ্রাসা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রান করে। জবাবে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ ওভারে ৯৬ রানে সব উইকেট হারায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দু’টি দল হলো বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও  ফকিরহাট  আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ২০ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ