খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪০ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। সোমবার বিকালে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ ময়ূরী আবাসিক পার্ক প্রাঙ্গণে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার এ ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করেন। 
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির আহক্ষায়ক ড. মোঃ রউফ বিশ্বাস, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শকীল আহমদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আয়োজনে এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা ৪ পর্বে অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে সুন্দর ঘুড়ি প্রদর্শনী, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানো, ঘুড়ি কাটাকাটি ও ঘুড়ি দৌড়। এদিকে সুন্দর ঘুড়ি প্রদর্শনীতে অংশ নিয়ে বিজয়ী হয়েছে ইউনিভার্সিটির ইইই বিভাগের আবু উবাইদা সায়মন, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানোতে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই বিভাগের সাইফ ও রানার্স আপ হয়েছে সিএসই বিভাগের শুভ্র দুবে, ঘুড়ি কাটাকাটিতে বিজয়ী হয়েছে সিএসই বিভাগের ক্যালভিন অয়ন, ঘুড়ি দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের নাইমুর ও রানার্স আপ হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের নাইফুল। পরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ