খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে মাহিন হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার  সকালে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহিন হোসেন একই গ্রামের কৃষক মামুন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার দুপুর থেকে শিশু মাহিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাড়ির সদস্যদের অসাবধনতায় শিশুটি নর্দমার পানিতে ডুবে গেছে বলে ধারণা তাদের।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ