খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, ওএসডি হলেন মাউশি মহাপরিচালক

খবর প্রতিবেদন |
০২:১২ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় ধরনের রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌসের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, যিনি ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন (ইনসিটু কুমিল­া ভিক্টোরিয়া সরকারি কলেজ), তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 
অন্যদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ কে এম সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে। সহকারী অধ্যাপক আবু মুসা মোঃ তারেককে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জে সংযুক্ত করা হয়েছে। 
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে এবং পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে কর্মরত বি এম আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। 
একই সঙ্গে ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মোঃ নাজমুল হককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। 
এনটিআরসিএতে উপ-পরিচালক হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।
 

প্রিন্ট

আরও সংবাদ