খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানো হবে : অমিত শাহ

খবর প্রতিবেদন |
০২:১৬ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারণায় কঠোর অবস্থান তুলে ধরেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। সোমবার বীরভূম জেলার খয়রাশোরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 
অমিত শাহ বলেন, “বিজেপি সরকার গঠিত হলে এই রাজ্যে যারা সিন্ডিকেটবাজি করছে, তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে এবং অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হবে।”
তিনি অভিযোগ করেন, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এসব অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।
বিজেপি নেতা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। “৫ মের পর প্রয়োজন হলে পাতাল থেকেও বের করে এনে তাদের বিচার করা হবে,” বলেন তিনি।
পাশাপাশি রাজ্যের নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন ‘বাংলার ভূমিপুত্র’, তবে বর্তমান মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবারের কেউ নন। “যিনি বাংলায় কথা বলেন, লেখেন এবং এই মাটির সঙ্গে যুক্ত তাকেই মুখ্যমন্ত্রী করা হবে,” যোগ করেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ