খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

ইটিভি’র সাতাশে পদার্পণ খুলনায় বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


‘পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করলো। দিবসটি পালনে খুলনাতেও বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আজ পহেলা বৈশাখ সকাল ৯টায় খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী আপ্যায়ন করা হবে। অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি ও রাজনীতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ সকালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। পহেলা বৈশাখে একুশের জন্মদিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন খুলনার কৃতি সন্তান একুশে টেলিভিশন লিমিটেড’র চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের সকল প্রিয়জনেষুর অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।
 

প্রিন্ট

আরও সংবাদ