খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

আ’লীগের ছত্রছায়ায় বিপুল সম্পদের মালিক পবিত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:২৭ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলে বিপুল অর্থের মালিক হয়েছেন একসময় শূন্য হাতে সাতক্ষীরা থেকে খুলনায় আসা পবিত্র কুমার সরকার। তার পিতা মৃত তারাপদ সরকার। পবিত্র একসময় নানা অভিযোগে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট বিক্রি করতেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, কিন্ডারগার্টেনের মালিক।
সরেজমিনে তদন্তে দেখা যায়, বটিয়াঘাটার রাজবাধ গ্রামে পবিত্রের রয়েছে বিশাল বাড়ি। হোগলাডাঙ্গা মোড়ে অবস্থিত পবিত্রের মালিকানাধীন উদয়ন বিল্ডারগার্টেন। 
বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এক মুসলিম মেয়েকে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন। সন্তানের দাবি নিয়ে দাঁড়ালে, আওয়ামী নেতাদের মাধ্যমে হুমকি দিয়ে সেই মহিলাকে খুলনা ছাড়তে বাধ্য করেছিল পবিত্র। ফ্যাসিস্ট আমলে বিএনপি অফিস ভাঙচুর এবং সমাবেশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কাজ করেন। গেল ৫ আগস্টের পর ফেসবুকে সা¤প্রদায়িক উস্কানি দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্তর্বতীকালীন সরকারের বিপক্ষে বিক্ষোভ করানোর চেষ্টা করেন। কিন্তু অবস্থা বেগতিক দেখে ফেসবুক পোস্ট মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে স্ক্রীনশট ছড়িয়ে যায়। 
বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভও করেছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা । দলীয় গুরুত্বপূর্ণ কোন পদে না থাকায় গোপনে অভ্যুত্থান পরবর্তী খুলনায় আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করতেন তিনি। খুলনায় সর্বশেষ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জন্য প্রার্থীদের পক্ষে কাজ করার রয়েছে অভিযোগ রয়েছে। খুলনা আদালত পাড়ায় অবাধে যাওয়া আসা ছিল। জমি দখলে সহযোগিতা এবং মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা বাড়ি হওয়ার কারণে ভারতের সীমান্ত দিয়ে ছিল অবাধে যাতায়াত। গত ৫ আগস্ট পর একটি ইঞ্জিনিয়ারি ফার্মের নাম ব্যবহার করে বেনামে যে ঠিকাদারি কাজ করার অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে আসে, সেই প্রতিষ্ঠানটির কাজ দেখাশোনা করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে গোয়েন্দা জালে আটকা পড়ে পবিত্র। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ