খুলনা | বুধবার | ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

নগরীতে বিএনপি’র উদ্যোগে নববর্ষ বরণে বর্ণাঢ্য আয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


নগরীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ বৈশাখ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। এরপর সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে পান্তা উৎসব এবং সকাল সাড়ে ৮টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কেডি ঘোষ রোড বিএনপি কার্যালয়ের সামনে। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বিএনপি খুলনা মহানগর এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস খুলনা মহানগর। 
আয়োজকরা জানান, ঐতিহ্য ও নান্দনিকতায় সমৃদ্ধ এক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষকে বরণ করা হবে। নতুন উদ্যম, আশা ও স্বপ্ন নিয়ে পহেলা বৈশাখে সবাইকে এই সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহŸান জানানো হয়েছে। জাসাস খুলনা মহানগরের আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কাজী জলিল সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ