খুলনা | মঙ্গলবার | ১৪ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

বিএনএসবি চক্ষু হাসপাতালে মতবিনিময়ে লবি

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:৩০ এ.এম | ১৪ এপ্রিল ২০২৬


খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কথার ফুল ঝুড়ি নয়, দলা-দলি নয়, সেবার মাধ্যমেই সাধারণ মানুষের মন জয় করতে হবে। অসহায় দরিদ্র সাধারণ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে দিন-রাত পরিশ্রম করতে হবে। সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের সহযোগিতা পেলে এই চক্ষু হাসপাতালই হবে একদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আধুনিক চক্ষু হাসপাতাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই হাসপাতালকে আমরা ফুলেফলে সুশোভিত করতে চাই। গতকাল সোমবার বেলা ১১টায় শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ডাঃ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরকায়শেদ আলী, ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, এস এ রহমান বাবুল, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসিবুল হাসান, মোল­া সোহাগ, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর খোকা, এম নুরুল ইসলাম ও ঝর্না আক্তার প্রমুখ।
পরে সংসদ সদস্য আলী আসগার লবি সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের কবর জিয়ারত করেন। তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন। এরপর বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ