খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক |
০৯:৪০ পি.এম | ১৪ এপ্রিল ২০২৬


খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দৌলতপুর থানার রেলিগেট এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন বাটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক ও তার স্ত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ঘাতক চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ