খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয়

খবর বিজ্ঞপ্তি |
০৫:৫৭ পি.এম | ১৫ এপ্রিল ২০২৬

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুইমাস অতিক্রান্ত হতে চলছে। এই সময়কালে নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক না। জ্বালানী সংকটের কারণে সারাদেশে হাহাকার চলছে,  নিত্যপণ্যের দাম আগেই জনগণের নাগালের বাইরে ছিলো এখন তা আরো বেড়েছে, হামে প্রতিদিন শিশুদের মৃত্যুর সংবাদ আসছে, আইন-শৃংখলা পরিস্থিতির আশানুরুপ উন্নতি হয় নাই। সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরত্ব বেড়েছে । মানুষের জীবন আগের চেয়েও কোন কোন ক্ষেত্রে খারাপ হয়েছে। আমি সরকারকে বলবো, মানুষের জীবনমান সহনীয় করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।

আজ বুধবার (১৫ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল উপর্যুক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, সংস্কার নিয়ে বিএনপি জনরায়কে পাশকাটানোর যে কৌশল নিয়েছে তা জনগণ ভালোভাবে নেয় নাই। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করায় সরকারের নীতি ও মনোভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী আমলের মতো দুঃশাসন ফিরে আসার ব্যাপারে আশংকা তৈরি হয়েছে। আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে, গুম, মানবাধিকার ও বিচারবিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল না করার জন্য। তারপরেও বাতিল করা হয়েছে। এখন আমরা দেখতে চাই সরকার এই বিষয়গুলোতে কি আইন করে। যদি সরকার পতিত স্বৈরাচারের মতো স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রাখে তাহলে আমাদের আবারো রাজপথে নামতে হবে।

দায়িত্বশীল তারবিয়াতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল , খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, আবু গালিব,  শেখ হাসান ওবায়দুল করিম।

আরো বক্তব্য রাখেন সংগঠনের নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির,দপ্তর সম্পাদক আরিফুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, এ্যাডঃ কামাল হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার,  কারী মোঃ জামাল উদ্দিন, মাওঃ নাসিম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, বন্দ সরোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ বাদশা খান, আলহাজ্ব মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুফতী আমানুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, গাজী মিজানুর রহমান, মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , শ্রমিক নেতা মৌলভী আল আমিন ,যুব নেতা মোঃ আব্দুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরাম নেতা হাফেজ মাওলানা ইমদাদুল হক ,ছাত্র নেতা মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ

প্রিন্ট

আরও সংবাদ