খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ক্রীকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ১৬ এপ্রিল ২০২৬


বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ গণগ্রন্থাগার ও বন্ধন যুব সংঘের যৌথ উদ্যোগে ৭তম পিলজংগ ইউনিয়ন ৮দলীয় ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৫টায় পিলজংগ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালনা মাওলানা মোঃ মানফুজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রাকিব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল ও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। ক্রীড়াবিদ শেখ মোতালেব হোসেন ও মোঃ জামাল হাওলাদার এর যৌথ সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, মিরাজুল ইসলাম, আব্দুল বারিক মোড়ল, আবু সুফিয়ান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মোদাচ্ছের মলি­ক, বিশিষ্ট সার ব্যাবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ, যুবদল নেতা তুহিন মলি­ক ও ইমদাদ মলি­ক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। খেলায় পিলজংগ স্টার ৭ ওভারে ৬৮রান করে আবিদ-জিহান কেএনআর-কে পারাজিত করে বিজয়ী হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ