খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়লো

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ১৬ এপ্রিল ২০২৬


দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ৩ হাজার ২০১ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
এর আগে গত ৯ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
এদিকে চলতি এপ্রিলের প্রথম ১১ দিনে দেশে ১২১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৮০০ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৭ লাখ ডলার।

প্রিন্ট

আরও সংবাদ