খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

দিঘলিয়ায় অস্ত্র ও নগদ টাকাসহ হত্যা মামলার আসামি রহমান পিরোজপুর থেকে আটক

দিঘলিয়া প্রতিনিধি |
০২:০১ এ.এম | ১৬ এপ্রিল ২০২৬


দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের মৃত জল্লিল ব্যাপারীর পুত্র সাগর মোল্লা হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুর রহমান (২৪)-কে পিরোজপুর থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ । উপজেলার দেয়াড়া কলোনি থেকে একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিওিতে পিরোজপুরে অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত জলিল ব্যাপারীর পুত্র সাগর মোল্লা হত্যাসহ একাধিক মামলা মামলার আসামি আব্দুর রহমান (২৪) কে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রাত ১টার দিকে দিঘলিয়ায় পৌঁছে তার স্বীকারোক্তি মোতাবে একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, পিরোজপুর থেকে আটকের পর সংশ্লিষ্ট থানা এলাকায় পৌঁছে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। অভিযানের সময় একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, মাদক ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তিনি সন্ত্রাসী, অস্ত্রবাজা ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত 
দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।
 

প্রিন্ট

আরও সংবাদ