খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

কৃষির উন্নয়নে বর্তমান সরকার বাস্তবমুখি প্রকল্প হাতে নিয়েছে : এমপি লবি

ফুলতলা প্রতিনিধি |
০২:০২ এ.এম | ১৬ এপ্রিল ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবি বলেছেন, কৃষক বাঁচলে ৬৮ হাজার গ্রাম বাঁচবে। আর ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কারণ বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখি প্রকল্প হাতে নিয়ে দেশটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্প গ্রহণ সেটাই ইঙ্গিত বহন করছে। সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তাকের রহমান বিনামূল্যে সার ও বীজ প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বল্প জায়গায় অধিক ফসল ফলাতে হবে। কৃষককে নিজের পায়ে দাড়াতে হবে। আমরা চাই কৃষক ন্যায্য মূল্য পাক। বর্তমান সরকার তাই কৃষকদের পাশেই আছে। 
মঙ্গলবার দুপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ পালন শেষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি দপ্তরের বিনা মূল্যে প্রান্তিক চাষিদের মাছে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, বিএনপি নেতা সেলিম সরদার, আহসানুল হক লড্ডন, আলমগীর হোসেন মোল্লা, ইউপি সদস্য আল আমিন, ইঞ্জিঃ হেলাল উদ্দিন, মহিলা নেত্রী মিতা পারভীন, ইয়াসমিন ভূঁইয়া প্রমুখ। এর পূর্বে সকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে এক শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এমপি আলী আজগার লবি। 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদ রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোঃ মোস্তফা কামাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ আকবা ইশবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, নির্বাচন কর্মকর্তা মোঃ ইছহাক, আইসিটি কর্মকর্তা অজয় পাল, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ খাতুন, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ। অনুষ্ঠান শেষে এমপি আলী আজগার লবি মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন এবং দামোদর গাছতলা মন্দিরে মহা নামযোগ্য অনুষ্ঠানে যোগদেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ