খুলনা | বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনে নির্দেশনা

তথ্য বিবরণী |
০২:০৫ এ.এম | ১৬ এপ্রিল ২০২৬


জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫তম সভা গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে¡ তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য এনজিওকে যেমন ওয়ার্ল্ড ভিশন, মাসাস, ইউসেফ, জেজেএস প্রভৃতি দপ্তরের আওতাধীন নানাবিধ শিশু সুরক্ষামূলক কর্মসূচিতে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত হালনাগাদ ও সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন। 
প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় শিশুশ্রম নিরসনে ‘আসুন শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলেন। শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিভিন্ন এনজিওকে যুক্ত করার নিদের্শনা দেন।
সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্র“য়ারি ২০২৬ মাসে শিশুশ্রম নিরসনকৃত শিশু সংখ্যা ৪৭ জন।

প্রিন্ট

আরও সংবাদ