খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক বালিকাদের ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪২ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় খুলনা জেলার বিভিন্ন স্পেশাল চাইল্ড স্কুল ও সংস্থা থেকে স্পেশাল বালক বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। খুলনা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খুলনা জেলার বিভিন্ন স্পেশাল চাইল্ড স্কুল ও সংস্থা থেকে স্পেশাল বালক বালিকারা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল মোঃ কামরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা স্পেশাল চাইল্ড স্পোটিং এসোসিয়েশন খুলনা এস এম খালিদ হোসেন পিউ,  সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ কাইজার আহমেদ, স্পেশাল চাইল্ড স্পোর্টিং এসোসিয়েশনের সভাপতি শেখ হেমায়েত উল্লাহ, বিভাগীয় ফুটবল কোচ বি,এফ, এফ শেখ আশরাফ হোসেন, স্পেশাল চাইল্ড স্পোটিং এসোসিয়েশনের কোচ খন্দকার আলিমুল, মোঃ আমির আলী, ওবায়দুর রহমান, রুপা মাহমুদ, মৌসুমী খানম, নাসিমা, সীমা আক্তার, রুমা আশরাফসহ স্পেশাল বাচ্চাদের গার্ডিয়া ও পিতা মাতাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খুলনা মোঃ আলীমুজ্জামান।
 

প্রিন্ট

আরও সংবাদ