খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩

ইউরোপে ফুরিয়ে যাচ্ছে জেট ফুয়েল মজুত আছে মাত্র ৬ সপ্তাহের

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


ইউরোপের কাছে উড়োজাহাজ চলাচলের জন্য মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েলের মজুত অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। তিনি আরও বলেছেন, জ্বালানি সংকটের কারণে পরবর্তীতে ফ্লাইট বাতিল হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট আগামী সপ্তাহান্তে না দূর হলে এই সংকট ঘনীভূত হতে পারে।
বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহত ভাবে বাধাগ্রস্ত হলে খুব শিগগির ফ্লাইট বাতিল শুরু হতে পারে।
তিনি বলেন, এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব ততই খারাপ হবে। এই সংকটের প্রভাবে পেট্রোলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধি ঘটবে।

প্রিন্ট

আরও সংবাদ