খুলনা | শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক এস এম মাহবুবুর রহমানের বোনের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ১৭ এপ্রিল ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সিনিয়র সদস্য ও দৈনিক খুলনা গেজেট’র সহ-সম্পাদক এস এম মাহবুবুর রহমানের মেজ বোন রুবিয়া খাতুন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় নগরীর বাগমারা প্রধান সড়কের বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রুবিয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কেএম জিয়াউস সাদাত। 
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন।
খুলনা অনলাইন এ্যাসোসিয়েশন : অনুরূপ আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, আলমগীর হান্নান, মাহমুদ সোহেল, হাসানুর রহমান তানজীর, একরামুল হোসেন লিপু, মোঃ তরিকুল ইসলাম, বেলাল হোসেন সজল, তানজীম আহমেদ,  হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, আসাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, নিপা মোনালিসা, ইমরান খান ও ইয়ামিন আরাফাত মীম। 

প্রিন্ট

আরও সংবাদ