খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

সার্ককে পুনরুজ্জীবিত করা সরকারের বড় লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৩:২৬ পি.এম | ১৮ এপ্রিল ২০২৬

 

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে আবার সক্রিয় করে তোলা সরকারের অন্যতম প্রধান পররাষ্ট্রনীতিগত লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনৈতিক ফোরামের একটি মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং এটিকে দেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

প্যানেল আলোচনায় সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও গভীরভাবে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার ভূমিকা ছিল ঐতিহাসিক।
এ আলোচনায় আরও অংশ নেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহণমন্ত্রী আজিজি।

বক্তারা একমত হন যে, দক্ষিণ এশিয়ায় সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দেশগুলোর মধ্যে বিদ্যমান বাধা দূর করে সংলাপ ও কূটনীতির পথেই এগোতে হবে।

সব মিলিয়ে, সার্ককে আবার কার্যকর প্ল্যাটফর্‌ম হিসেবে গড়ে তোলার বিষয়ে নতুন করে জোরালো বার্তা এসেছে এই আন্তর্জাতিক ফোরাম থেকে।

প্রিন্ট

আরও সংবাদ