খুলনা | রবিবার | ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনা কলেজের শিক্ষার্থীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক |
০১:১৩ এ.এম | ১৯ এপ্রিল ২০২৬


নগরীতে খুলনা কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে অভিযোগ উঠেছে। মুমু নামে অন্য আরেক মেয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং-১১৪০) ভুক্তভোগী শিক্ষার্থী ফাইজা।  
তিনি সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, গেল ১৭ এপ্রিল ভুক্তভোগী তার নিজস্ব ফেসবুক একাউন্টে প্রবেশ করে দেখতে পাই তার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য ও ব্যক্তিগত কিছু ছবি প্রিয়সি রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা  হয়েছে। পাশাপাশি ভয়েস অফ খুলনা নামক একটি ভধপবনড়ড়শ পেজ হতে তার বিরুদ্ধে একইভাবে পোস্ট করা হয়। এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, পারিবারিক ও নানাভাবে মানসিক হতাশাগ্রস্ত সম্মুখীন হচ্ছেন বলে জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফাইজা। 
বিষয়টি নিয়ে ভুক্তভোগী আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ও জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আছি। এছাড়া আমি আমার পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনরা বিষয়টি নিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফাইজ । 
তবে, বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রিয়সি রহমান নামের ফেসবুক এ্যাকাউন্ট ব্যবহারকারী মুমু ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, আমরা দু’জনেই খুব পরিচিত তবে সে পারিবারিক ভাবে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে বলে মনে সন্দেহের  কারণে আমি এমনটি করেছি বলে তিনি দাবি করেন। 
এদিকে সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নাদিম বলেন, মাত্রই থানায় সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টা নিয়ে আমি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

প্রিন্ট

আরও সংবাদ