খুলনা | রবিবার | ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩

কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে অভ্যন্তরীণ দ্বন্দ্ব

ফুলতলায় সাব্বির হত্যাকান্ডে থানায় মামলা হলেও গ্রেফতার নেই

ফুলতলা প্রতিনিধি |
০১:১৪ এ.এম | ১৯ এপ্রিল ২০২৬


ফুলতলায় মাদক সেবনে বাধা দেয়ায় খুন করা হয় ডিশ কর্মী সাব্বির হোসেন (১৮) কে। খুনের ৩ দিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। নিহতের পিতা মোস্তফা সরদার বাদী হয়ে ৩ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেছেন। তবে ধরা পড়েনি কেউ। হাসপাতালে ভর্তি স্বাধীন ও নিরবের অবস্থা অপরিবর্তীত।
মামলার এজাহারে জানা যায়, গত সপ্তাহে প্রতিপক্ষের দুর্বৃত্তরা সাব্বির হোসেনের বাড়ির পাশে পাথর ঘাটে নেশা পান করতে আসলে সে বাধা প্রদান করে। এক পর্যায়ে কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। তারই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টায় সাব্বির হোসেন তার বন্ধু স্বাধীনকে নিয়ে দামোদর জমাদ্দারপাড়ার খাঁ বাড়ি এলাকায় গেলে প্রতিপক্ষের দুর্বৃত্তদের সাথে ইটের সলিং রাস্তার উপর দেখা হয় । সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সাব্বির ও স্বাধীনকে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে আসামিরা তাদেরকে জাপটে ধরে রেখে ধারালো ছুরি দিয়ে সাব্বির হোসেনের পেটে নাভির নিচে ও তলপেটে পোচ মারলে পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে আসে। এর পর হত্যার উদ্দেশ্যে স্বাধীনের পেটের বাম পাশের কিডনি বরাবর ছুরি মেরে গুরুতর জখম করে। ঘটনাস্থলে উপস্থিত তাদের বন্ধু নিরব সাব্বিরকে ঠেকাতে গেলে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে নিরবের পেটে পোজ দিলে সে সরে যাওয়ায় তার বাম হামের কনুই-এর নিচে গুরুতর জখম হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে গুরুতর জখম সাব্বির, বন্ধু স্বাখীন ও নিরবকে দ্রুত উদ্ধার করে ভ্যান যোগে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সাব্বিবের মৃত্যু ঘটে। শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়। 
এ ব্যাপারে সাব্বিবের পিতা মোস্তফা সরদার বাদী হয়ে  ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা (নং-৭, তারিখ-১৭/০৪/২৬) দায়ের করেন। তবে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার বা হত্যাকান্ড ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।  
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল মোঃ মোস্তফা কামাল বলেন সাব্বির হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা ঘটিয়েই আসামিরা পালিয়েছে। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ