খুলনা | রবিবার | ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩

চিকিৎসকদের ৩ দফা দাবি না মানলে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ১৯ এপ্রিল ২০২৬


প্রবীণ চিকিৎসক নেতাকে অপদস্থ করা ও বিএনএসবি চক্ষু হাসপাতালে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার আয়োজিত মানববন্ধনে তারা তিন দফা দাবি পূরণে ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। তা না হলে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতির হুঁশিয়ারিও দেওয়া হয় কর্মসূচিতে। 
শনিবার বেলা ১১টায় নগরীর বিএমএ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিএনপি নেতারা ড্যাব খুলনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ রফিকুল হক বাবলুকে ফ্যাসিস্টের দোসরসহ নানা গালাগালি করেন। এমনকি শারীরিকভাবে আঘাত করতে তাঁর দিকে তেড়ে যান। মব তৈরি করে তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। 
মানববন্ধনে চিকিৎসক নেতারা তাঁর ওপর হামলায় জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে  দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া ডাঃ বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল ও হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষৎতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ী ভাবে বন্ধের দাবি জানান।
আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সব চিকিৎসক একযোগে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতি পালন করবেন ববলে হুঁশিয়ারী দেন চিকিৎসক নেতারা ।
খুলনা জেলা ড্যাবের সভাপতি ডাঃ মোঃ রফিকুল হক বাবলুর সভাপতিত্বে ও মহানগর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তফা কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ মোঃ আকরামুজ্জামান, ডাঃ স ম গোলাম আজম, ডাঃ ইনামুল কবীর, ডাঃ এসএম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডাঃ এ এইচ এম কামরুজ্জামান, ডাঃ প্রদীপ কুমার দেবনাথ, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলী, অধ্যাপক ডাঃ আবু সাঈদ, ডাঃ শহিদুজ্জামান বাবলু, ডাঃ জহিরুল হক, ডাঃ শওকাত আলী, ডাঃ মোঃ মনিরুজ্জামান, ডাঃ মনিরুজ্জামান লর্ড, ডাঃ এ এফ এম আশিকুল হক, ডাঃ আসাদুল্লাহিল গালীব, ডাঃ বেলাল উদ্দীন, ডাঃ মুনীর হোসেন, ডাঃ গাজী শফিকুর রহমান রানা, ডাঃ শেখ হাফিজুর রহমান, ডাঃ মিনহাজুর রহমান শোভন, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ আবিদা হোসেন মীম, ডাঃ অমিত দে ও ডাঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ