খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়ার অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ১৯ এপ্রিল ২০২৬


ফকিরহাটে ট্রাকভর্তি ৪০ ড্রাম বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করে প্রায় ৪ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ওই ট্রাকসহ রেনুপোনা জব্দ করা হয়। পরে ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ মেমো যাটাই-বাছাই করে ছেড়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, এসআই মানিক রাজবংশীসহ অন্যান্যরা।
রামপালের ফয়লারহাট রূপসা মাছের ডিপোর পরিচালক আজহার হোসেন টুটু জানান, তিনি কক্সবাজার থেকে ড্রামে করে ট্রাকযোগে প্রায় ৭ লাখ বাগদার পোনা নিয়ে ফয়লারহাট যাচ্ছিলেন। পথে ওই রেনুপোনা জব্দ করে ফকিরহাট মডেল থানা পুলিশ। তিনি জানান, ওই রেনুপোনা কক্সবাজারের নদী থেকে সংগ্রহ করা। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এসআই মানিক রাজবংশী জানান, কক্সবাজার থেকে ট্রাকযোগে আসা পোনাগুলো যখন জব্দ করা হয় তখন তারা কোন ক্যাশমেমো দেখাতে পারেনি। পোনা জব্দ করার পর থানায় নিয়ে আসার প্রায় দুইঘন্টা পর তিনিটি ক্যাশমেমো এনে দেখায় রেনু মালিকপক্ষ। যা পরবর্তীতে যাচাই-বাছাই করা হয়। ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, জব্দকৃত পোনার দু’টি ক্যাশ মোমো যাচাই-বাছাই করে সঠিক হয়েছে। তবে অপর একটি সন্দেহজনক মনে হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ