খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ২০ এপ্রিল ২০২৬


তাবলিগ জামায়াত বাংলাদেশের (শুরায়ি নেজাম) শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, বর্ষীয়ান আলেম মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মরহুমের বাড়ি ল²ীপুরের সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। 
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধর্মীয় অঙ্গনে মাওলানা ফারুকের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন তাবলিগের মেহনত ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মাওলানা ফারুকের বাড়ি ল²ীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে তাবলিগের দাওয়াতি মেহনতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 
কাকরাইল মারকাজকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। 
মাওলানা ফারুকের ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ