খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে

সারাদেশে চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসে ছেয়ে যাচ্ছে : নাহিদ ইসলাম

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ২০ এপ্রিল ২০২৬


সারাদেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস ছেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মোঃ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায় ও গণভোটকে অস্বীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে একটি বিকল্প শক্তি গড়ে তুলে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের লড়াই সম্পন্ন করার আহবান জানিয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, বৈষম্যবিরোধী বর্তমান কমিটির নেতারা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার সানি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা একই আকাক্সক্ষার জায়গা থেকে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করছি। যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আমরা তাদের বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা একটি বৃহত্তর অ্যালায়েন্স বা কোয়ালিশন চাই, কারণ দেশটাকে আবার আগের কোনো বন্দোবস্তের দিকে ঠেলে দিতে পারি না।’
বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহবায়ক বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি প্রতিস্থাপিত হয়েছে। তিনি বলেন, “সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করে দিচ্ছে।” নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তারা কেবল দল বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং সামগ্রিক ক্ষমুা কাঠামোর পরিবর্তন চান যেখানে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে মাথা উঁচু করে দাঁড়াবে।
এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক রাজনৈতিক পরিচয়কে মুখ্য বিবেচনা করা হবে না বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ-কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে হবে এনসিপির সংগঠক ও নেতাকর্মী। তবে ফ্যাসিজম, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ কোনো ভাবেই এই দলে ঠাঁই পাবে না।”
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া আকাক্সক্ষা বাস্তবায়নে তারা সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিশ্র“তিবদ্ধ।
এনসিপি আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেছন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক-এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন। এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবেন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না।
তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।
নাহিদ ইসলাম বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহবান জানাচ্ছি এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন। 
তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভ‚মিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ