খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

রামপালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৬:০০ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে রামপাল উপজেলায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সব শিশুকে টিকা দিয়ে হাম-রুবেলা রোগ রোধ করবো—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

ক্যাম্পেইনের আওতায় রামপাল উপজেলায় মোট ২৪০টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার ৪৪১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার হোসেন, রামপাল থানার তদন্ত কর্মকর্তা সুব্রত কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।।

প্রিন্ট

আরও সংবাদ