খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:০৯ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার পুত্রবধু সানজিদা ইয়াসমিন তুলি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে। তিনি নাটোরের আক্তার হোসেনের কন্যা।

তুলির স্বামী ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিগত আন্দোলন সংগ্রামে তুলি ছিল সক্রিয় ও রাজপথে সম্মুখ যোদ্ধা।

সানজিদা ইয়াসমিন তুলি নারী আসনে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাতক্ষীরা দলীয় নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ