খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

প্রতাপনগরে ২৬০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রির অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৩টি দোকানে ২৫০-৬০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, স্থানীয় আঃ বারী লস্কর খুলনা থেকে নৌপথে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাট হয়ে বিভিন্ন মুদি ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল আমদানি করে থাকেন। মালামালের সাথে প্রতি সপ্তাহের সোমবার তিন ব্যারেল অর্থাৎ, ৬০০ লিটার পেট্রোল আমদানি করা হয়ে থাকে। এই পেট্রোল তালতলা বাজারের পেট্রোল ব্যবসায়ী ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুজ্জামান তাদের দোকানে খুচরা ২৫০-২৬০ টাকা লিটার মূল্যে বিক্রি করে থাকেন। 
তবে আঃ বারী লস্কর জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এলাকার মানুষের অনুরোধে তাদের প্রয়োজনে ২৩০ টাকা লিটার দরে পেট্রোল কিনে প্রতাপনগরে দিয়ে থাকি। স্বল্প লাভে পেট্রোলগুলো ২৫০-৬০ টাকা লিটার বিক্রি করা হয়। ইউএনও স্যার আমাদের জন্য পেট্রোল ব্যবস্থা করলে আমরা সরকারি রেটে পেতাম। নিষেধ করলে আর পেট্রোল আনবো না।

প্রিন্ট

আরও সংবাদ