খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

আশাশুনিতে এসএসসি কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের নিয়ে পৃথক সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


আশাশুনি উপজেলার ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের উদ্যোগে কক্ষ পরিদর্শকদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল পৃথক ৫টি স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সভায় কেন্দ্র সচিব মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রের সচিব মোহিত কুমার দাশ, দরগাহপুর এসকেআরএইচ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সচিব গৌরপদ মন্ডল, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রের সচিব মোঃ বাবলুর রহমান ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শান্তি রঞ্জন দাশ, সকল কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ আলোচনা রাখেন। সভায় সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ