খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

খাল দখলের অপপ্রচারের প্রতিবাদে

আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩২,১৪৩৩, ১৪৩৪ সনের জন্য অবৈধভাবে ও অনিয়মতান্ত্রিকভাবে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহিতারা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ৭০টির মত খন্ডে বিভক্ত করে সাবলীজ দিয়ে নেটপাটা দ্বারা আটকে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা ও জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে। ফলে এলাকার ২/৩ হাজার বিঘা জমি, গ্রামের ঘরবাড়ি ও ফসল জলমগ্ন হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকিগ্রস্ত করে তুলেছে। 
তিনি বলেন, ইজারা বাতিল ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে ২ মাস আগে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। গত ১৬ এপ্রিল স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ ক্ষিপ্ত হয়ে হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল উন্মুক্ত করে এলাকার জলাবদ্ধতা নিরসনে এগিয়ে যায় বলে আমরা জেনেছি। তাদের কাজের সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করতে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম-আহবায়ক হাবিবুল­াহ হাবিল, কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ কাদের ও মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানকে জড়িয়ে বিএনপি’র রাজ পথের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছে। জলাবদ্ধতার শিকার স্থানীয় জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যেমন সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন, ঠিক তেমনি সরকারী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। আমরা অপপ্রচার রোধে সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও কথা বলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ