খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

রামপালে ২৫ প্রান্তিক নারীকে অর্থ সহায়তা প্রদান

রামপাল প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


বাগেরহাটের রামপাল উপজেলায় ২৫ জন সুবিধাবঞ্চিত প্রান্তিক নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। 
রামপাল উপজেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি লায়লা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস) নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক সুজন মজুমদার এবং সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রানী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রিজিয়া পারভীন জানান, দাতা সংস্থা নোরিস বিডি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রামপাল উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়নের ২৫ জন সুবিধাবঞ্চিত নারীকে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের কাছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।সহায়তা প্রাপ্তদের মধ্যে প্রতিবন্ধী, হিজড়া, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, ঋষি, জেলে, ডোম স¤প্রদায়ের নারীসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রয়েছেন। আয়োজকরা জানান, বাগেরহাট ছাড়াও উপকূলীয় জেলা সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনায় মোট ২০০ জন প্রান্তিক মানুষ পর্যায়ক্রমে এই সহায়তা পাবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ