খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১২:০০ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক সোমবার বিকালে শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাসির উদ্দিন ফকির, যুবদলের সদস্য সেলিম চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব, হিরন চৌধুরী, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরু মিয়া, ছাত্র নেতা আব্দুল্লাহ জমাদ্দার, বিএনপি’র নেতা জামাল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক টুটুল শেখ, সাবেক জেলা যুবদল নেতা সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবদুল্লাহ শেখ, শ্রমিক দলনেতা মোতালেব, যুবদল নেতা মোশারফ, সাবেক ছাত্রদল লেবুর হাসান মামুন, ইছা জমাদ্দার, শ্রমিক দল নেতা আক্তার ফকির, উপজেলা ওলামা দলের আহবায়ক হালিম চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আব্দুর রশিদ : জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ বিকালে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিয়ম করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, সাবেক ইউপি সদস্য আজিবুল্লাহ শেখ, হাছান শেখ, আনোয়ার পাইক, মঞ্জুর আরেফিন, মনিরুল ইসলাম, রনি লস্কর, শিবলু লস্কর, জুয়েল লস্কর, জাভেদ খান, মহিবুল্লাহ, তুহিন, সাদ্দাম, আলামিন, নাইম তালুকদার, ইমন, আসিফ প্রমুখ।
আতাউর রহমান রুনু : খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ মাসুদ, রমিজুল ইসলাম রয়েল, জুম্মান, বিএনপি নেতা আরিফ মোল্লা, আসলাম শেখ, নুর আলী মেম্বার, মেজবাহ মোল্লা, শরিফ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আসলাম লস্কর, বিএনপি নেতা আমিন, গোবিন্দ বিশ্বাস, জামাল সরদার, হেদায়েত শেখ, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মুস্তাইন, সদস্য সচিব পাপ্পু ফকির, যুগ্ম আহবায়ক অনিন্দ্য মালাকার, জহির লস্কর, আশিক সরদার, সোহেল শেখ, মুসা মোল্লা, যুবনেতা সাগর মোল্লা, আরাফাত শেখ, মেহেদি মোল্লা, অন্তর মোল্লা, জনি শেখ, মনোজ মালাকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ