খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত সোমবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান। 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, খেলোয়াড় বাছাই কমিটির সম্পাদক শাহ্ আসিফ হোসেন, সাবেক সদস্য মোঃ বেলাল হোসেন, এস এম জাকির হোসেন, বিসিবির বয়স ভিত্তিক খেলোয়াড় নির্বাচক মেহেরাব হোসেন অপি, মোঃ ইলিয়াছ সানি, এস এম আজাদসহ অংশগ্রহকারী দলের কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ