খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

খুলনা কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


খুলনা কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খুলনা কলেজের মিলনায়তনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আতিকুল­াহ। 
মাদক ও ইভটিজিংএর ক্ষতিকর দিক সমূহ এবং র‌্যাগডে নামক বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয় সমূহ তুলে ধরে আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাবের হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী শাহানা জান্নাত, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা আহমেদ, ভ‚গোল বিভাগের প্রভাষক মোঃ শামীম আখতার এবং জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ হামিদুজ্জামান হামিদ।

প্রিন্ট

আরও সংবাদ