খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

অটোরিকশা চালকদের হয়রানি বন্ধ ও ন্যায্য অধিকারের দাবিতে স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


অটোরিকশা চালকদের হয়রানি বন্ধ ও ন্যায্য অধিকারের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর কাছে স্মারকলিপি হস্তান্তর করে অটোরিকশা চালক ইউনিয়ন। 
স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন জায়গায় অটোরিকশা চালকদের অযৌক্তিকভাবে হয়রানি এবং প্রতিনিয়ত অটোরিকশা আটক এবং কাগজপত্রের অজুহাতে চাপ সৃষ্টি করা হচ্ছে। সঙ্গতকারণে অটোরিকশা চালকদের আয়-রোজগার দারুণভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া পরিবার-পরিজন নিয়ে এই ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি বাজারে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। 
স্মারকলিপিতে ন্যূনতম কতিপয় দাবি উত্থাপন করা হয় লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অটোরিকশা চালকদের হয়রাণি বন্ধ; একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আইনগতভাবে অটোরিকশা চলাচলের সুযোগ দেয়া; বৈধ লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা; ট্রাফিক পুলিশের আচরণে মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের দাবি করা হয়। পরিশেষে ইউনিয়নের পক্ষ থেকে এই সকল সমস্যার দ্রুত সমাধানে প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অটোরিকশা চালক ইউনিয়ন খুলনার উপদেষ্টা মিজানুর রহমান বাবু, আহŸায়ক মোঃ তরিকুল ইসলাম নয়ন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, সদস্য শামীম জালালী ও মোঃ হাবিব প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ