খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


নড়াইলে পেট্রোল পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। লাভলী বেগম সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল­¬ার স্ত্রী। 
এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা গেছে লাভলী বেগম সকাল ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে  যায়। সেখান থেকে ৩ লিটার ডিজেল নিয়ে পার্শ্ববর্তী ও এম এস ডিলার সেলিমের কাছ থেকে আটা তুলতে যান। পরে তিনি মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।   হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লাভলী বেগমকে মৃত ঘোষণা করেন। আউড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ওসমান শেখ বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়,  পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
 

প্রিন্ট

আরও সংবাদ