খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

ফুলতলায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

শিশুদের হাম রুবেলা প্রতিরোধে সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে

ফুলতলা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত বলেছেন, বর্তমানে হাম রুবেলা সিজন হওয়ায় দেশজুড়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগাক্রান্ত হওয়ার আগেই রোগ প্রতিরোধ গড়ে তুলতে দেশব্যাপী টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। আজকে শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধর। তাই শুধুমাত্র অভিভাবকেরা নয়, সচেতন নাগরিককে টিকাদান কর্মসূচিতে এগিয়ে এসে সব শিশুই যেন টিকা গ্রহণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিভিল সার্জন অফিস খুলনা আয়োজিত ও বিশ্বস্বাস্থ্য সংস্থা সহযোগিতায় ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা, জেলা পরিবার পরিকল্পনা ডেপুটি ডিরেক্টর মোঃ আকিব উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাক্তার নাজমুর রহমান সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভ‚মি মোঃ তৌহিদ রেজা, ডাঃ উত্তম কুমার দেওয়ান, আরএম ডাঃ মৃন্ময় পাল, এমওডিসি ডাঃ শুভঙ্কর রায়, ডাঃ অমিয় দাস, ডাঃ ঈশিতা ইয়াসমিন, ডাঃ নাজনিন, ডাঃ সাবরিনা, ডাঃ অপূর্ব কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম সরদার, আহসানুল হক লন্ডন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোঃ ফয়সাল প্রমুখ। 
প্রসঙ্গতঃ ফুলতলা উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছর এর মধ্যে বয়সি ১ হাজার ৭২ শিশুকে টিকা দানের জন্য একটি স্থায়ীসহ মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অনলাইনে শিশুদের তালিকাভুক্তির পরামর্শ দেয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ