খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪০ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


সাতক্ষীরায় ২৪১৭ কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদী, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
হাম রুবেলা টিকা নিতে সকলের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, হামের সংক্রমণ রোধে টিকা গ্রহণের কোন বিকল্প নেই। এজন্য ১১ দিনের এই কর্মযজ্ঞের মধ্যে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে টিকা গ্রহণ করতে হবে। কোন কুসংস্কার যেন এই টিকাদান থেকে কাউকে বিরত না রাখে সেজন্য অভিভাবসহ সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে। 
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি মসজিদ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদের টিকা নিতে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহŸান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ সাঈদুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ রাশেদ উদ্দিন প্রমুখ।
উলে­খ্য, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে  ২০ এপ্রিল সোমবার থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে।
সাতক্ষীরা  জেলায়  মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হচ্ছে। এছাড়া যে সকল শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ওই বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে নিতে পারবে। তবে একটি শিশু  টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ  হলেই সেই শিশু টিকা নিতে পারবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ