খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শিশুর স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চয়তার মাধ্যমে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব : নাজমুল হক

তথ্য বিবরণী |
০২:২০ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান সোমবার ফুলবাড়ি গেটস্থ বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, হঠাৎ করেই দেশজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে শিশুমৃত্যু বেড়ে যায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চয়তার মাধ্যমে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব। তাই এই প্রাদুর্ভাবের হাত থেকে আমাদের শিশুদেরকে সুরক্ষার জন্য সরকার তাৎক্ষণিক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মধ্য দিয়ে আজ খুলনাতেও এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 
গণমাধ্যমকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারাই পারেন সমাজের প্রতিটি স্তরের জনগণকে এই টিকা বিষয়ে সচেতন করে তুলতে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করতে হবে যেন একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে। তাহলেই এই কর্মসূচির স্বার্থকতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন, খুলনা ইউনিসেফ-এর চীফ মোঃ কাওসার হোসেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ আরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ লাখ ৯৭ হাজার ৮২১ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৮৯ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা াধীবঢ়র.মড়া.নফ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।

প্রিন্ট

আরও সংবাদ