খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

‘প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে রোভারিং’

কপিলমুনিতে আজ থেকে শুরু পাঁচ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট

নিজস্ব প্রতিবেদক |
০২:২১ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


“প্রযুক্তির নির্ভর সমাজ বিনির্মাণে রোভারিং” প্রতিপাদ্য ধারণ করে আজ থেকে কপিলমুনি কলেজ ক্যাম্পাসে  শুরু হচ্ছে  ৫ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলার রোভার মুট-২০২৬। 
খুলনা জেলা রোভার স্কাউট-এর সহ-সভাপতি ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার জানান, জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টির অধিক ইউনিট থেকে ৫শ’ জন রোভার ও গার্ল ইন রোভার, স্বেচ্ছাসেবক ও ১শ’ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।  
রোভার অঞ্চল আঞ্চলিক উপ-কমিশনার ও মুট চীফ শিকদার রুহুল আমিন এবং জেলা রোভার সম্পাদক ও মুট সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা রোভার সভাপতি ও জেলা প্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার  ওয়াসিঊজ্জামান  চৌধুরী উপস্থিত থাকবেন। 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহা তাবু জলসায় প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর চেয়ারম্যান প্রফেসর ডঃ মোসাম্মাৎ আসমা বেগম, বিশেষ অতিথি সরকারি ব্রজলাল কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের  সভাপতিত্ব  করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসেব চেয়ারম্যান ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার আলদীন। 
শনিবার সকাল ৮টায়  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুটে অংশগ্রহণকারী  রোভারদের  মাঝে  সনদপত্র বিতরণ করবেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। 
কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য সাবরিনা শরমিন আজমী জানান বর্ধিষ্ণু জনপদ ঐতিহাসিক কপিলমুনির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কপিলমুনি কলেজ ক্যাম্পাস পঞ্চদশ খুলনা জেলা রোভার মিট ‘২৬ অনুষ্ঠানের ভেন্যু  নির্ধারণ করাই  খুলনা জেলা প্রশাসক, জেলা রোভার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ