খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাট প্রতিনিধি |
০১:৩২ পি.এম | ২১ এপ্রিল ২০২৬


ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে  ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। খুলনার র‌্যাব-৬ এর মিডিয়া সেল এর তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইব্রাাহিম খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার আবু জাফর হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাব।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ