খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩০৭

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৫৫ পি.এম | ২১ এপ্রিল ২০২৬


বাগেরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এসএসসি বাংলা বিষয়ে ৯২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল কুরআন মাজিদ ও তাজভিদ ১৭৮ জন এবং কারি শিক্ষা বোর্ডের কারিগরিতে ৩৭ জন পরীক্ষার্থী রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এবার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডের (সাধারণ) ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী বলেন,  আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি। কোথাও কোন বহিস্কার বা নকলের ঘটনা ঘটেনি। খুবই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ