খুলনা | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনে বন বিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:২৭ পি.এম | ২১ এপ্রিল ২০২৬


বন বিভাগের সদস্যরা সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে অভিযান চালিয়ে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে এ সময় কোনো চোরা শিকারীকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, ব্যারাকখাল এলাকায় কিছু চোরাশিকারী সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানকালে বনাঞ্চল থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৪১টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা গভীর বোনের ভিতরে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও অভিযান চলছে। উদ্ধারকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

এদিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক সাধারণ মানুষকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানিয়ে  বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বন বিভাগকে জানাতে হবে।  তাহলে অবৈধভাবে বন্যপ্রাণী শিকারের তৎপরতা বন্ধ করতে সক্ষম হবে বন বিভাগ। 

প্রিন্ট

আরও সংবাদ