খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫০ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা তৈরী, সাইবার সুরক্ষা ও যুব-নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ) মোঃ আরিফ সিদ্দিকী, ডেপুটি ম্যানেজার ইয়ূথ এন্ড জাস্ট সোসাইটি মোসতাহিদ জামি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা সমাজসেবা অফিসের  সহকারী পরিচালক, মোঃ রোকনুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের  প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা সহকারী যুব উনয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, টিআইবি প্রতিনিধি রাইহাতুল জান্নাত রিমি, মোঃ মামুনুর রশিদ মামুন, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত।
প্রকল্পের কার্যক্রম ও কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ) মোঃ আরিফ সিদ্দিকী।
এডভোকেসির উদ্দেশ্য ছিল সরকারী পরিসেবা সংস্থাগুলিতে গুনগত মান উন্নয়নের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করা, পরিসেবার মান নিশ্চিত  করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও অংশীজনদের সাথে এডভোকেসিতে অংশগ্রহণ করা। যুব নেতৃত্বের অধীনে অধিকার, নিরাপদ সাইবার সিকিউরিটি ও ডিজিটাল বিশ্বের নিরাপত্তা বিষয়ে যুবকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য তাদের মধ্যে সচেতনতা তৈরী করা। 
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অতি বৃষ্টি, অনা বৃষ্টি, অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষি কাজে ব্যপকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। তথা কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ উৎপাদন কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও তার ক্ষতিকর প্রভাবের ফলে মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে, মানুষের মাঝে স্থানান্তরের হার বৃদ্ধি পাচ্ছে, এবং শহরে মানুষের চাপ বাড়ছে  ও জীবিকায়ন কঠোর হচ্ছে। সাকিব হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান, একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর প্রিয়াংকা সেন মৌ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।
 

প্রিন্ট

আরও সংবাদ