খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিতে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫২ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান  প্রতিকার ব্যবস্থায় প্রবেশধিকার নিশ্চিত করণে দিনব্যাপী এক এডভোকেসি সভা মঙ্গলবার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত  হয়। বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (এজওচ) প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ এই এডভোকেসি সভার আয়োজন করে। 
প্রকল্পের মাঠ সমন্বয়কারী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় এডভোকেসি সভায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশধিকার নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেন্ডার এক্সপার্ট  শিউলি আক্তার। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা, মহিলা বিষায়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমূখ। সভায় ওসিসি, আইনজীবী, লিগ্যাল এইড সহায়তাকারী সিএসও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহণ করেন। 
সভায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের, ভোটকেন্দ্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর নিজস্ব আচরণবিধি প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের আইনি সহায়তা প্রদান করার বিষয় আলোচনায় উঠে আসে। মূলত নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল এবং পরিবার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেন উপস্থিত স্টকহোল্ডারবৃন্দ। দিনব্যাপী এ এডভোকেসি সভা  প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

প্রিন্ট

আরও সংবাদ