খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

কয়রা প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


উপকূলবর্তী দুর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ বেদকাশী জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। 
জেজেএস’র প্রকল্প কর্মকর্তা অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বকর, বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর ইউমি ইয়াগিশিতা মাসুদা, ডিআরআর ও এমসিই কো-অর্ডিনেটর মোঃ আনিসুজ্জামান, প্রস্তুতি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক, সহকারী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, সিপিপি টিম লিডার মশিউর রহমান মিলন, মনিটারিং এন্ড ডকুমেন্ট অফিসার আবু জোবায়ের, প্রকল্প নির্মাণ প্রকৌশলী এস এম  সজল, সহকারী প্রকল্প কর্মকর্তা আবুল কালাম বাবলা, এপিও এস এমএ মজিদ, তৃপ্তি মন্ডল প্রমুখ।
পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তি বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে। গ্রামটির ০৭টি পরিবারের সদস্যরা তাদের প্রানবন্ত অভিনয়শৈলী দ্বারা সিপিপির সংকেত প্রদানের পাশাপাশি সংকেত পতাকা উত্তোলনের সাথে পরিবার সমূহের করণীয় ঘরের টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুঁতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী প্রাণিকে নিরাপদ স্থানে রাখা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন। প্রস্তুতি মহড়াটি স্থানীয় জনগোষ্ঠী উপভোগ করেন।

প্রিন্ট

আরও সংবাদ