খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলেসহ নৌকা আটক

কয়রা প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ বেন্দীজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ বেন্দি জাল, ৩ টি নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 
জানা গেছে, মঙ্গলবার সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন নলিয়ান এলাকার জামাল মোল্যা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্যা। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

 

প্রিন্ট

আরও সংবাদ